আপনাকে স্বাগত জানাই
আমার এই
কম্পিউটারের দুনিয়াএ
আজ সমস্ত জায়গায় কম্পিউটর আধুনিকতার অন্যতম বাহক‚ জীবনযাত্রার নিত্য সঙ্গী৷ এর ব্যবহার আমাদের জীবনযাত্রাকে দিয়েছে ভিন্নমাত্রা৷ আমাদের পড়াশুনোর সাথে এর আর নতুন কোন পরিচয় নেই৷ এমনকী ভাষাজ্ঞান কিংবা বানানের প্রয়োজন নেই৷ আর তা যে ভাষাতেই হোক না কেন সবটুকুই একাই করবে কম্পিউটর৷ এ সবই হয়তো পুরোনো৷ এর সম্ভাবনা যেন অনাবিল৷ এর এই সম্ভাবনার বিকাশ ঘটিয়েছে ইন্টারনেট মাধ্যম৷ এই মাধ্যম সমস্ত পৃথিবীর মানুষের সৃষ্টির‚ ভাবের পারস্পরিক আদান প্রদান সম্ভব করেছে৷ ক্রমে ক্রমে আমাদের জীনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে ইন্টারনেট এবং আনুষঙ্গিক ওয়েব সার্ভিস৷ গত কয়েক শতাব্দী আগেও যা ছিল অকল্পনীয় আজ তাই আমাদের কুক্ষিগত৷অবশ্য একথা অস্বীকারের কোন উপায় নেই যে‚ যে কম্পিউটর আজ সমস্ত জায়গায় ছেয়ে গেছে তাকেও এক সময় মানুষ মেনে নিতে পারেনি সহজে৷ মনে হয়েছিল এই যন্ত্র বাড়িয়ে দেবে বেকার সমস্যা৷ কিন্তু এখন কম্পিউটরের সৌজন্যেই চাকুরীর সুযোগ বেড়েছে৷ তাই কম্পিউটরও আমাদের সমাজের মানুষের কাছে আজ অনেক বেশী গ্রহণযোগ্য৷
তবু কিছুটা ভয় বা আশঙ্কা এখনও রয়েই যায়৷ মনে হয় এ যেন তবু অচেনা৷ আর তাই অনেকেই এর সম্বন্ধে জানতে ভীষণ আগ্রহী৷ কেউ নতুন জীবিকার সন্ধানে‚ কেউ বা আধুনিক পৃথিবীকে চেনার আগ্রহে আবার কেউ কেউ প্রবাসী আত্মীয়ের সাথে যোগাযোগের সুলভ উপায় হিসাবে ব্যবহার করতে চান কম্পিউটরকে‚ আর তাই বিভিন্ন বয়সী মানুষের কাছেই আজ খুব আকর্ষণীয় হয়ে উঠেছে এই যন্ত্র৷ এইসব আগ্রহী পাঠকদের জন্যই আমাদের এই প্রচেষ্টা৷ এই ছোট্ট পত্রিকার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই সাইবার জগতের বহু অজানা তথ্য‚ সাহায্য করতে চাই নতুন প্রজন্মকে তাদের জীবিকা বেছে নিতে বা কম্পিউটরের বিভিন্ন পাঠ্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল করতে৷ এর সাথে রয়েছে চিঠিপত্র বিভাগ৷ কম্পিউটরের সফটওয়্যার ও হার্ডওয়্যার সম্পর্কিত যে কোন সমস্যা পাঠকরা লিখে পাঠাতে পারেন৷ আমরা সাধ্যমত উত্তর দেবার চেষ্টা করব৷ হয়তো অনেকেরই মনে হতে পারে এই পত্রিকা বাংলায় কেন? আসলে কম্পিউটর আজ আর কোনকিছুর মধ্যে সীমাবদ্ধ নয়‚ তা ছড়িয়ে পড়েছে বাঙালী সমাজেও৷ তাই এদেশে প্রচুর ইংরেজী কম্পিউটর ম্যাগাজিন থাকলেও বাংলা ভাষায় কম্পিউটরের পত্রিকার সংখ্যা আজও কম৷ তাই বাঙালী পাঠকের আজ কম্পিউটর সম্বন্ধে আগ্রহ কম না থাকলেও কোন কোন ক্ষেত্রে ভাষা যেন হয়ে ওঠে অন্তরায়৷ আর তাই প্রযুক্তি ও ভাষার এই অপূর্ব মেলবন্ধনের মাধ্যমে আমরা পৌঁছে যেতে চাই সহূদয় বাঙালী পাঠক সমাজের অন্দরমহলে‚ দিতে চাই প্রযুক্তির নানা খবর তাদের মত করে৷ হয়তো তথ্যে ভুল – ত্রুটি থাকতে পারে৷ আপনারা উপকৃত হলেই আমাদের শ্রম সার্থক৷
Step 2
Step 3

Step 4
Step 5
Step 6
Step 7
Step 8
Step 9
Step 10
Step 11
Step 12
Step 13
Step 14
Step 15
Step 16
Step 17
Step 18
Step 19
Step 20
Step 2
Step 3

Step 4
Step 5
Step 6
Step 7
Step 8
Step 9
Step 10
Step 11
Step 12
Step 13
Step 14
Step 15
Step 16
Step 17
Step 18
Step 19
Step 20




















No comments:
Post a Comment